মঙ্গলবার সকালে ভারতের জয় সময়ের অপেক্ষা মাত্র। ১২১ রান তাড়া করতে নেমে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। জিততে দরকার মাত্র ৫৮ রান।
তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১৭৩। সেখান থেকে ৩৯০ রানে সমাপ্ত হল ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস।
অপরাজিত থাকা জন ক্যাম্পবেল এবং শাই হোপ চতুর্থ দিনের শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকেন। ক্যারিবিয়ান ওপেনারের ১৯৯ বলে ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার, ৩টি বিশাল ছক্কা দিয়ে।সাই হোপ ১০৩ রান করে সিরাজের বলে আউট হলেন।
শেষ উইকেটে ৭৯ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। করে উইকেট নেন কুলদীপ ও বুমরাহ। সিরাজ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নন জাদেজা ও ওয়াশিংটন।
সাই হোপকে আউট করা মাত্র এই রেকর্ড করেন সিরাজ। চলতি বছর এখনও পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন।
এই পিচে খেলায় ফিরতে হলে কিছুটা ভাগ্যের সঙ্গও দরকার ছিল ভারতের। সেটাই হল। শতরানের পর সিরাজের একটি বলে প্লেড-অন হলেন হোপ। বল কিছুটা নিচু হল। ফলে শট খেলতে সমস্যা হল তাঁর। ১০৩ রানে আউট হলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের নীচের সারির ব্যাটারেরা যে কুলদীপের বল বুঝতে পারছেন না তা এই ইনিংসেও দেখা গেল। যে কুলদীপ প্রথম ১৫ ওভার উইকেট পাননি, সেই তিনিই পর পর ৩ উইকেট নিলেন।
চতুর্থ দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৬৩। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন যশস্বী জয়সওয়াল। অপরাজিত আছেন কেএল রাহুল (২৫) ও সাই সুদর্শন (৩০)।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে