Home » নামধারীর বিরুদ্ধে নামার আগে সতর্ক অস্কার, ডার্বি নিয়ে ভাবনা কী?

নামধারীর বিরুদ্ধে নামার আগে সতর্ক অস্কার, ডার্বি নিয়ে ভাবনা কী?

 

আইএফএ শিল্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ নামধারী এফসি। কলকাতায় এসে অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিরোশি। তবুও কবে থেকে ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মঙ্গলবার নামধারী এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত পাওয়া যাবে না। কারণ এখনও তাঁর রেজিস্ট্রেশন হয়নি।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রঁজো বলেছেন, “আমরা হিরোশির আইটিসির জন্য অপেক্ষায় রয়েছি। ক্লাব থেকে আইটিসি আনার চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আইটিসি এসে যাবে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে কালকের ম্যাচে হিরোশিকে পাওয়া যাবে না।লাকড়া ও রামসাঙ্গা খেলতে পারবে না।
এদিকে শনিবারের অনুশীলনে সাইডলাইনে দেখা গিয়েছে দলের স্প্যানিশ মিডিও সউল ক্রেসপোকে। তবে সাইডলাইনে থাকলেও, সূত্র মারফত জানা যাচ্ছে কোনরকম চোট নেই সউলের।

 

দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নামধারী এফসিও প্রথম ম্যাচে জয় পেয়ে ফাইনালের রাস্তা খুলে রেখেছে ৷ ফলে বেশ সতর্ক লাল হলুদ কোচ। দুই প্রধানের পর শিল্ডে সবথেকে শক্তিশালী দল নামধারী। ফলে কোনও রকম আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অস্কার।
, ২০২৫ ডুরান্ড কাপে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্য়াচে জয়লাভ করেছিল লাল-হলুদ ব্রিগেড। ফলে প্রতিপক্ষকে আগে থেকে চিনলেও আপাতত সাবধানী পদক্ষেপ ফেলতে চান অস্কার।

সোমবার সকালে অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ বলেন, “মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর শিল্ডে সবথেকে শক্তিশালী দল নামধারী। ডুরান্ডে আমাদের অন্যতম কঠিন প্রতিপক্ষ ছিল নামধারী। ডিফেন্সটা খুবই শক্তিশালী। তাই আমাদের আগামিকাল উইংটা ভালো করে ব্যবহার করতে হবে, বল পজিশন ধরে রাখতে হবে।
শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে শিল্ড অভিযান শুরু করলেও দলের খেলায় সন্তুষ্ট ছিলেন না অস্কার ব্রুজোঁ। ফলে মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে নামার আগে লাল হলুদের সাজঘর জুড়ে সতর্কতা৷

ময়দানের আকাশা বাতাসে ডার্বির মেজাজ। শিল্ড ফাইনাল ডার্বি ধরে নিয়েই এগোচ্ছে আইএফএ। কিন্তু অস্কার বলছেন, “১৮ তারিখ ডার্বির সম্ভাবনা আছে ঠিকই, তবে আমরা এখনই সেসব নিয়ে ভাবছি না। আগে নামধারী ম্যাচটা জিততে হবে। তাই বড় ম্যাচের নিয়ে ভেবে ফুটবলারদের উপর বাড়তি চাপ দিতে চাই না।”

About Post Author