বিতর্কের মধ্যেই অস্কারকেই সমর্থন ইস্টবেঙ্গল ক্লাব।।সন্দীপ নন্দী ইস্যুতে এবার অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।
ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ”
যে যখন কোচ থাকে তার নেতৃত্বে টিম হয় তার নেতৃত্বে দল খেলে। এটা অতীতে হয়েছে আগামীতে হবে। নেতৃত্বে একটাই তিনি অস্কার। এখানে আর কোনও নেতৃত্ব নেই।
তিনি আরও বলেন, ”
আমরা অস্কারের পাশে আছি। আমাকে সন্দীপ ফোন করেছিল আমরা বলেছি সুপার কাপের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটাই বলেছি। সন্দীপ ক্লাবকে চিঠি দিয়ে কিছু জানায়নি। আমরা প্রাক্তন ফুটবলারদের বলব তারা যেন ক্লাবকে বলে সমস্যার কথা মিডিয়াতে না বলে।”
সন্দীপের নিয়োগ নিয়ে দেবব্রত সরকার বলেন,”
আমরা আলোচনার মাধ্যমে সন্দীপকে নিয়েছিলাম কোচ ইন্টারভিউ সন্দীপকে নিয়েছিল।
এটা পেশাদার দুনিয়া, এটা আপনাতে সমাপ্ত হয়ে যাবে। ইনভেস্টর এখন প্রতিষ্ঠান গুলোয় চালায় তাতে কিছু সমস্যা থাকে। সেটা ধীরে ধীরে সমাপ্তি হবে। নতুন গোলকিপার কোচের কোনও নাম এখন আমাদের কাছে আসেনি।”
এদিকে সুপার কাপে মোহনবাগানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন লাল হলুদের শীর্ষ কর্তা। তিনি বলেন,
দলের মধ্যে কোনও সমস্যা নেই।।আমাদের অনুশীল লনের মাঠ পাচ্ছি না।মোহনবাগান মেন মাঠে খেলছে। আমরা অন্য মাঠে। এটা বিমাতৃসুলভ এটা আমরা ফেডারেশনকে জানিয়েছি।।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত