Home » ডেম্পোকে হালকাভাবে নিচ্ছেন না অস্কার, কেন খেলবেন না দেবজিৎ?

ডেম্পোকে হালকাভাবে নিচ্ছেন না অস্কার, কেন খেলবেন না দেবজিৎ?

শনিবার সুপার কাপে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তাদের প্রতিপক্ষ স্থানীয় ক্লাব ডেম্পো। একদা দেশের অন্যতম সেরা এই ক্লাব দীর্ঘদিন পর খেলবে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে। মূলত স্থানীয় ফুটবলারদের নিয়ে সুপার কাপে নামছে ডেম্পো। সেখানে ছয় বিদেশি-সহ পূর্ণশক্তি নিয়েই নামছে ইস্টবেঙ্গল।

শিল্ড ফাইনালে হারের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই যোগ হয়েছে দলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে নিয়ে বিতর্ক। যদিও কোচ অস্কার ব্রুজো বাঙালি গোলকিপারের পাশেই দাড়াচ্ছেন। যদিও ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে নামানোর প্ল্যান থাকলেও, চোটের কারণে তিনি খেলতে পারবেন না।

ডেম্পোকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না অস্কার। গোয়ার দলের কোচ সমীর নায়েকের সঙ্গে পুরনো সম্পর্কের খাতিরে নিয়মিত যোগাযোগ আছে বলে জানান অস্কার। অন্যদিকে সৌভিকও বলেন, “আমরা সেরাটা দেব। নতুন প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন দেশে খেলে এসেছে। ফলে সমস্যা হবে না।”

শিল্ড ফাইনালে হারের হতাশা ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন লাল হলুদ কোচ অস্কার ব্রুঁজো। সুপার কাপের ভার্চুয়াল প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুঁজো জানালেন আগামী কয়েক সপ্তাহ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
সুপার কাপ কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে অস্কার বলেন,, ‘‘সুপার কাপ জিতলে সরাসরি এএফসির প্রতিযোগিতায় খেলা যায়। গুরুত্বপূর্ণ তো বটেই। আইএসএলের পাশাপাশি অন্য দলগুলোয় আছে ফলে কোনও দলকে হালকাভাবে নেওয়ার জায়গা নেই।’

About Post Author