Home » অভিষেকের উদ্যোগে গ্রামে ফিরল কেরলে মৃত পরিযায়ী শ্রমিকের মরদেহ

অভিষেকের উদ্যোগে গ্রামে ফিরল কেরলে মৃত পরিযায়ী শ্রমিকের মরদেহ

শুক্রবার কেরলে মৃত শ্রমিক ভীমচরণ বারিকের দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব দায়িত্ব সহকারে দেহ নিয়ে নন্দীগ্রামে শ্রমিকের বাড়িতে পৌঁছে দেন—যাতে তাঁর শেষযাত্রার অসম্মান না হয়, মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়।

কেরল থেকে শ্রমিকের দেহ ফিরিয়ে আনাও সম্ভব হচ্ছিল না। শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই অসহায় পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। শুক্রবার মৃত শ্রমিক ভীমচরণ বারিকের দেহ এসে পৌঁছয় দমদম বিমানবন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ অন্যেরা দায়িত্ব সহকারে দেহ নিয়ে নন্দীগ্রামে শ্রমিকের বাড়িতে পৌঁছে দেন—যাতে তাঁর শেষযাত্রা অসম্মান নয়, মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়।

স্থানীয় তৃণমূল প্রতিনিধিদের মাধ্যমে ইতিমধ্যেই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় দেবাংশু ভট্টাচার্য-সহ অন্যরা মৃত শ্রমিকের দেহ নিয়ে নন্দীগ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে এসআইআর চালু হলে পরিযায়ী শ্রমি্কদের জন্য বিশেষ ব্যবস্থা করবে কমিশন।  নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চালু হলে ভিন্ন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ই-নিউমেরেশন ফর্ম পূরণ করতে পারবেন বা জমা দিতে পারবেন। এর জন্য সেই রাজ্যগুলিতেই স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। রাজ্য সিইও দফতর সূত্রে খবর, প্রথমবারের মতো এই বিশেষ অনলাইন ব্যবস্থাপনা চালু করতে চলেছে নির্বাচন কমিশন।

About Post Author