সময় কলকাতা, ২৫ অক্টোবর : সাধারণভাবে ধর্ষণ হলে ঠিকই আছে, মুকও বধির মেয়েকে ধর্ষণ করা ঠিক না – দত্তপুকুর মুক বধির নাবালিকাকে ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া স্থানীয় সিপিএম নেতার। স্থানীয় সিপিএম নেতা আব্দুল হাকিম জানিয়েছেন, ” নরমাল রেপ হলে ঠিকই আছে ” – তবে মুক ও বধির নাবালিকার রেপ মানা যায় না। তাঁর মন্তব্য, প্রশাসন নজর দিলে এরকম কাণ্ড হত না।
প্রসঙ্গত,তিন দিন আগে উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরে ধর্ষণের শিকার হয় মুক বধির নাবালিকা। প্রধান অভিযুক্ত ধরাও পড়েছে। তবে ঘৃণ্য এই অপরাধের পরে এলাকা পরিদর্শনে দফায় দফায় যাচ্ছে বিভিন্ন প্রতিনিধি দল। শনিবার এলাকা পরিদর্শনে যায় শিশু সুরক্ষা কমিশন। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পানীয় সিপিএম নেতৃত্ব। তাঁরা শুক্রবার থেকে অতিমাত্রায় সক্রিয়। উল্লেখ্য, শুক্রবার এখানে যান অভয়া মঞ্চের প্রতিনিধিরা। আজ থেকে একবছর আগে গঠিত হওয়া অভয়া মঞ্চর ড. পুণ্যব্রত গুণ ড পবিত্র গোস্বামী সহ একাধিক চিকিৎসক ঘটনাস্থলে যান। তাঁরা রাজ্যের বিভিন্ন ধর্ষণকাণ্ডের পরে মুখ্যমন্ত্রীর ভূমিকাকে তোপ দাগেন। উল্লেখ্য ঠিক এক বছর আগে, আর জি কর প্রেক্ষাপটে তৈরি হয়েছিল অভয়া মঞ্চ। ২০২৪ সালে অক্টোবর মাসের শেষ দিকে গঠিত এই মঞ্চ সিদ্ধান্ত নিয়েছিল এরকম সামাজিক ব্যাধির বিরুদ্ধে আন্দোলন করবে। মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি, সমাজের যেখানে যেখানে থ্রেট কালচার দেখা যাবে, সেখানেই তারা আন্দোলন গড়ে তুলবে, পাশাপাশি তারা নারী-পুরুষ নির্বিশেষে সমাজে প্রান্তিক লিঙ্গের মানুষেরও সম্মান রক্ষার্থে আন্দোলন করবে। দত্তপুকুরে অভয়া মঞ্চ সরব হওয়ার পরেই আরো সক্রিয় হয়ে ওঠেন আব্দুল হাকিমের মত সিপিএম নেতারা। শিশু সুরক্ষা কমিশন শনিবার ঘটনাস্থলে যেতেই প্রশাসনের বিরুদ্ধে তোপ থাকার পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী আব্দুল হাকিম নিদান দিলেন। তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল আব্দুল হাকিমের বক্তব্যের তীব্র নিন্দা করে জানিয়েছেন ধর্ষণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নরমাল রেপ বলেও কিছু হয় না। যতই চাপানউতোর চলুক,প্রশ্ন উঠছেই।বানতলা ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে বামেদের সর্বোচ্চ নেতৃত্ব বা কামদুনি ধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেভাবে ধর্ষণকে স্বাভাবিক তকমা দিতে চেয়েছিল তা কি তাহলে অনেকের চোখেই স্বাভাবিক? প্রশ্ন,রেপ আবার নরমাল হয় নাকি? নইলে, প্রতিবাদ আন্দোলনে নেমেও নরমাল রেপের তত্ত্ব কি করে খাড়া করে দত্তপুকুরে স্থানীয় সিপিএম?


More Stories
অশোকনগরে আক্রান্ত আইএসএফ নেতা তাপস ব্যানার্জী
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের