বাংলার দুই অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস তারকা সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিক। সম্প্রতি, বিশ্ব টেবিল টেনিসে অনূর্ধ্ব-১৯ ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে, সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি।
সম্প্রতি যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটির পয়েন্ট ৩১৯৫ ও তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটি পেয়েছে ৩১৭০ পয়েন্ট। সিন্ড্রেলা এবং দিব্যাংশী দুজনেই ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক মঞ্চে ভালো খেলেছে।
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে দুই কৃতি বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব টেবিল টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।”


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে