আগামী মরশুমে অভিষেক নায়ারের উপরই ভরসা রাখতে চলেছেন নাইট টিম ম্যানেজমেন্ট।
এর আগে দীর্ঘদিন দিন ধরেই নাইট দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন। এমনকি মাঝে ভারতীয় দলের সহকারী হিসাবেও কাজ করেছেন। এবার নায়ারকে হেড কোচ হিসাবে নিযোগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক।দলের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের দলের কোচ হতে চলেছেন অভিষেক নায়ারই। ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের সহকারী কোচ ছিলেন নায়ার। গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেকেআর। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি। সেই কারণেই কোচিং টিমে পরিবর্তন আনছেন ভেঙ্কি মাইশোররা। অভিষেকেই আস্থা রাখছেন শাহরুখরা।
নায়ার এতদিন কেকেআরের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করার সময়েই দলের ‘ব্যাকরুম’ পরিচালনার মূল কর্তৃত্ব ছিল তাঁর হাতে। তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা, অ্যাকাডেমি থেকে প্রতিভা খুঁজে আনা—সব কিছুতেই মধ্যমণি, নিয়ন্তার ভূমিকায়। এবার সেই ‘দায়িত্ব’ আরও ‘গুরু’ হতে চলেছে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে