সান্তিয়াগো বের্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জিতল বার্সার বিরুদ্ধে। রিয়ালের হয়ে এমবাপে ছাড়া গোল জুড বেলিংহ্যামের। বার্সেলোনার হয়ে একটি গোল ফেরমিন লোপেজের।
২০ মিনিটের মাথায় অবশেষে গোল পায় রিয়াল। জুড বেলিংহ্যাম মাঝমাঠে পেদ্রিকে কাটিয়ে বল বাড়ান এমবাপেকে, ফরাসি স্ট্রাইকার এবার গোল করতে ভুল করেনি। শুরুতেই ম্যাচে লিড নেয় রিয়াল।গোল পেয়ে আক্রমণ বাড়িয়ে দেয় রিয়াল। পাঁচ মিনিট পরে দূর থেকে গোল করার চেষ্টা করেন ফেদেরিকো ভালভার্দে। সফল হননি।
৩৯ মিনিটে সমতা ফেরে বার্সা। দলগত প্রচেষ্টায় গোল আসে। বাঁ প্রান্তে বল পান মার্কাস রাশফোর্ড। তিনি বক্সের মাঝে ফারমিনকে দেখতে পেয়ে পাস বাড়ান। চলতি বলে বাঁ পায়ের শটে গোল করেন ফারমিন।
তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর ভিনিসিয়ুস জুনিয়র ডানদিক থেকে ক্রস বাড়ান, এদার মিলিতাও হেড করে বল পাঠান বেলিংহ্যামের দিকে। গোললাইন থেকে জালে পাঠাতে ভুল করেননি ইংরেজ মিডফিল্ডার। স্কোরলাইন ২–১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করে মাদ্রিদ। ৫২ মিনিটে রেফারি পেনাল্টি দেন রিয়ালকে। বেলিংহ্যামের পাস আটকেছিলেন এরিক গার্সিয়া। সেই সময় বল তাঁর হাতে লাগে। রেফারি সিদ্ধান্ত বিশ্বাস করতে না পেরে বিদ্রূপ করতে থাকেন গার্সিয়া। এমবাপে শট মেরেছিলেন বাঁ দিকে। বার্সেলোনার গোলকিপার উজসিয়েচ শেজিনি ডান দিকে ঝাঁপিয়ে সেই শট বাঁচিয়ে দেন


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত