Home » ছট পুজোর একাল ও সেকাল

ছট পুজোর একাল ও সেকাল

সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : চারদিনের ছট পুজো প্রায় শেষের মুখে। ছট পুজো যে সময় হয় তখন কিছুদিন আগে বঙ্গে শীত পড়ে যেত। শীতের রেশ পাওয়া যেত  কার্তিক মাসের শুক্লপক্ষ ষষ্ঠীতে।এখন বঙ্গে শীত আসতে দেরি হলেও সেই একইভাবে ছটি মাইয়ার পুজো হয়। একইসাথে সূর্য পুজো। বঙ্গে আগে সেভাবে সর্বত্র বোঝা যেত না। এখন শুধুমাত্র অবাঙালি বলয় নয়, বঙ্গেও সর্বত্র বোঝা যায় ছট পুজোর উৎসব। কোমর জলে দাঁড়িয়ে সূর্য বন্দনা ও ছটি মাইয়ার পুজো জীবনের মূল স্রোত বজায় রাখার প্রার্থনায় চলতে থাকে আজও।′ ষষ্ঠীর বন্দনা ও সূর্য বন্দনা করা হয় সন্তান কামনায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি রক্ষা কামনায়। তবে এই একটি পুজোয় মূর্তি কে উপাসনা করা হয় না।

মূর্তি পুজো ছাড়া হওয়া ছটি মাইয়ার পুজোর রীতি ও ঐতিহ্য আজকের নয়। বেদে ও রামায়ণ মহাকাব্যে বর্ণনা রয়েছে সূর্য বন্দনা ও প্রকৃতি পুজোর। দ্রৌপদী ও কর্ণ এই পুজো করেছিলেন।

About Post Author