Home » ঋণ না নিয়েও দেনা, আলু চাষের ঋণ চেয়ে ধান-পাটের ঋণে ঋণী, সই জালের কারবার ধুপগুড়ির তৃণমূল পরিচালিত সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে

ঋণ না নিয়েও দেনা, আলু চাষের ঋণ চেয়ে ধান-পাটের ঋণে ঋণী, সই জালের কারবার ধুপগুড়ির তৃণমূল পরিচালিত সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে

সানি রায়,সময় কলকাতা , ৩০ অক্টোবর : আলু চাষের ধার নিয়ে নাম উঠেছে ধান আর পাট চাষের ঋণের খাতায়। সেরকম অভিযোগ তো আছেই, আরও অভিযোগ যে –    ঋণ না নিয়েও দেনা হয়েছে কৃষকদের। ধার না নিয়েও ঋণের তালিকায় বকেয়া জমেছে উপভোক্তাদের নামে, ঋণের খাতায় বড় অঙ্কের দেনাদার হওয়ার তালিকায় নাম উঠেছে। অবিশ্বাস্য এক ঘটনায়  ধুপগুড়ির বারঘড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উপভোক্তাদের চোখ কপালে,মাথায় হাত। এই ভুতুড়ে কাণ্ডের পেছনে রহস্য কী? উপভোক্তারা জানতে পেরেছেন গণহারে সই জাল হয়েছে। তাদের নাম করে বারোভূতে ধার নিয়েছে যার জেরেই ঋণ না নিয়েও ঋণী হয়ে বসে রয়েছেন বারঘড়িয়ার কৃষক ও গ্রামবাসীরা । ক্ষোভে ফেটে পড়ে বুধবার তৃণমূল পরিচালিত সমবায় কৃষি উন্নয়ন সমিতির গেটে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

তাজ্জব কাণ্ড,মরদেহ অদলবদল, এক দেহের দাহকার্য অন্য পরিবারের হাতে

ঋণ না নিয়েও দেনা হওয়ায় বিক্ষুব্ধদের দাবি, ঋণ নেওয়ার তালিকা থেকে তাদের নাম কাটতে হবে। তাঁদের আরও দাবি -ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পাশাপাশি ঋণ না নিয়েও ঋণগ্রস্ত হওয়ার বিষয়ে অভিযুক্তদের শাস্তি। পুলিশ এই ঘটনার পরে ঘটনাস্থলে যায়। তবে ক্ষোভ কমছে না বারঘড়িয়ার মানুষের। তাঁদের বক্তব্য, শাসক দলের ছত্রছায়ায় থাকা বেশ কিছু অসৎ গুণধর এই কুকীর্তির খলনায়ক।  এমনকি, তৃণমূলের রাঘব বোয়ালরাও তৃণমূল পরিচালিত এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির দুর্নীতি ও সই জালের কারবারে সঙ্গে জড়িয়ে- অভিযোগ এমনটাই । নজিরবিহীন ও অভূতপূর্ব এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসার ইঙ্গিত সরকারি মহলে। দোষ প্রমাণিত হলেই, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন সরকারি আধিকারিকরা।।

আরও পড়ুন কালীপুজোয় শব্দবাজির দাপট, প্রতিবাদ করে বৃদ্ধার জুটল প্রহার, ভবানীপুর থেকে বারাসাত -ছবি কি আদৌ পাল্টেছে?

 

 

About Post Author