সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩১ অক্টোবর : একা কুম্ভ হয়েও নকল বুঁদিগড় রক্ষা করতে পারলেন কি অভিষেক শর্মা?মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে বাকিরা যখন গড়াগড়ি খেলেন তখন হর্ষিত রানাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ চালালেন অভিষেক শর্মা। এশিয়া কাপের ফোন যেন অব্যাহত। প্রায় দুশোর স্ট্রাইক রেটে অর্ধশত রান করলেন তিনি। অথচ এই দুজনের প্রচেষ্টা কতটা কাজে লাগবে তা নিয়ে প্রশ্ন থাকছে। অভিষেক ঝড় কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সম্মান বাঁচাবে টিম ইন্ডিয়ার?
আর পড়ুন যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে
শুরু থেকেই ঝড় তুললেন অভিষেক শর্মা। হ্যাজেল উট যখন একের পর এক উইকেট তুলে নিচ্ছেন তখনও দগ্ধ হয়ে থাকেননি অভিষেক।৩৭ বলে ৬৮ করলেন প্রবল দাপটে। কিন্তু পাশে হর্ষিত ছাড়া কারও বিন্দুমাত্র সহযোগিতা পেলেন না। অক্ষর এসে লড়াই করার প্রতিশ্রুতি রাখলেও বাল্যখিল্য ও দায়িত্বজ্ঞানহীন ভাবে রান আউট হলেন। শিবম দুবে, শুভমান গিল, বুমরা – প্রত্যেকের আউট হওয়ার মধ্যে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অথচ কী অসাধারণই না খেললেন অভিষেক। হর্ষিত ৩৩ বলে ৩৫ করলেন। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান অক্ষর প্যাটেলের যা কিনা ৭। সূর্য কুমার যাদবসহ বাকিদের কথা যত কম বলা যায় ততই ভালো। অথচ হর্ষিত ছাড়া পাশে আর কাউকে পেলে স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে যেত বলাই বাহুল্য। এই রান নিয়ে ভারত কতটা লড়াই করবে তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ ভারতের বোলিং কম্বিনেশনে রয়েছে মাত্র দুজন ফাস্ট বোলার। তৃতীয় পেসার শিবম দুবে স্লো পেস নিয়ে কতটা কার্যকর হবেন তা নিয়ে যেমন প্রশ্ন, ফাস্ট বোলিং-এর উপযোগী পিচে এই বোলিং কম্বিনেশন কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?