স্রেফ ড্র করতে পারলেই মোহনবাগানকে সরিয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। তবে ডেম্পো বনাম চেন্নাইয়িন ম্যাচের দিকেও নজর রাখতে হবে। যদি শেষ পর্যন্ত সত্যিই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচটা ড্র হয়। কিন্ত ড্র নয় জয়ের লক্ষ্যেই ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল।
দুই ম্যাচেই দাপুটে ও গোছানো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল এফসি। কিছু ভুলচুক অবশ্যই হয়েছে। শুক্রবারও সেই পারফরম্যান্স বজায় রাখতে পারলে মোহনবাগান সুপার জায়ান্টকে চাপে ফেলতে পারবে মশাল-বাহিনী। তাদের ছয় বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিল, মিডফিল্ডার মিগেল ফিগেরা, মহম্মদ রশিদ এবং দুই স্ট্রাইকার হিরোশি ইবুসুকি ও হামিদ আহদাদ—সবাই ভাল ফর্মে রয়েছেন। এটাই কোচ অস্কার ব্রুজোনের আত্মবিশ্বাসের প্রধান উৎস।
সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজো বলছেন, “দলই খেলেছে ভালো । ডেম্পোর বিরুদ্ধে দুই বড় দলের ড্রয়ে আমি সমীর নায়েকের কৃতিত্ব ছোট করছি না। এবার সামনে মোহনবাগান সুপারজায়ান্ট । দেশের অন্যতম সেরা দল । গত একবছরে আমরা দুই দলের ব্যবধানে কমাচ্ছি ।” একদিন বিশ্রামের পরে ইস্টবেঙ্গল ফের প্র্যাকটিসে । বোঝাপড়া ঝালিয়ে নেওয়া ছাড়াও সেটপিসে জোর । একই সঙ্গে ফিটনেসেও জোর দেওয়া হয়েছে ।
ফুটবলার সাউল ক্রেসপোর বলছেন, “এটা অন্য খেলা। আমরা তৈরি । আত্মবিশ্বাসী । বৃষ্টি হলে আলাদা ম্যাচ । মোহনবাগান সুপারজায়ান্ট সেরা ম্যাচ খেলেছে এখন । তবুও আমরা তৈরি । ড্র করলেই শেষচারে যাওয়া যাবে জানি । তবে সেই ভাবনা সাজঘরে নেই । দল শুধুমাত্র জেতার কথা ভাবছে ।”


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?