পুরন্দর চক্রবর্তী, ১০ নভেম্বর : ভয়াবহ গাড়ি বিস্ফোরণ গাড়ি বিস্ফোরণ কর্মব্যস্ত দিল্লি শহরে। অসংখ্য মৃত্যুর খবর। প্রাথমিকভাবেই জানা যায়, মৃতের সংখ্যা অন্তপ্তপক্ষে ৮, মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিষয়টির সঙ্গে জড়িয়ে থাকা আধিকারিকরাও।
দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেছেন যে ঘটনাটি স্থানীয় সময় সন্ধ্যে ৬-৫২ মিনিটে ঘটেছিল, যখন একটি ধীর গতির গাড়িটি বিস্ফোরণ হওয়ার আগে থামে এবং বিস্ফোরণে কাছাকাছি যানবাহনের ক্ষতি করে।”কিছু লোক মারা গেছে, এবং কিছু আহত হয়েছে,” তিনি সংখ্যা নিশ্চিত না করে বলেছেন। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছাকাছি ঘটা দুর্ঘটনাটি সম্পর্কে পুলিশের কাছে কল যায় সাতটার কাছাকাছি। এরপরে মেট্রো স্টেশন ও বিমানবন্দরসহ একাধিক জায়গায় সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন।অমিত শাহ এর আগে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে কথা বলেছেন, সংবাদ সংস্থা জানিয়েছে।গোয়েন্দা ব্যুরোর পরিচালকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ফরেনসিক ডিপার্টমেন্টের দলও ঘটনার জায়গায় পৌঁছেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল এবং ডিআইজি সিআরপিএফও বিস্ফোরণস্থলে ক্ষয়ক্ষতি মাপছে। দুর্ঘটনার পিছনে দায়ী সব ধরনের সম্ভাবনা ও প্রেক্ষিত খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।।


More Stories
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের
ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেন-মালগাড়ি সংঘর্ষ, মৃত অন্তত ৬
যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে