সময় কলকাতা, ৭ ডিসেম্বর : ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে হারিয়ে অ্যাসেজে ২-০ ফলে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫১১ রানের পাহাড় গড়েছিল।ফলে, প্রথম ইনিংসে ইংল্যান্ড পিছিয়ে পড়ে ১৭৭ রানে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরু ভালো হলেও বেন স্টোকস ছাড়া কেউই অর্ধশত রানের গন্ডি পার হতে পারেন নি। মাইকেল নেসের বল হাতে পান ৫ উইকেট। ফলশ্রুতি দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে ইংল্যান্ডকে অলআউট করে দেওয়ায় জয়ের জন্য অজি বাহিনীর দরকার ছিল ৬৫। ৪১ রানে দুটি উইকেট পড়লেও ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে স্মিথ অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। হ্যাজেলউড, কামিন্স না থাকলেও ইংল্যান্ডকে স্টার্ক, বোল্যান্ডদের বিরুদ্ধে বারবার অসুবিধায় পড়ছে ইংরেজ ব্যাটাররা। অন্যদিকে, ইংরেজ বোলারদের মধ্যে অধিনায়ক বেন স্টোকস ছাড়া কেউই সুবিধা করতে পারছেন না।অ্যাসেজে ইংল্যান্ডের প্রত্যাঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্নচিহ্ন।।
অস্ট্রেলিয়ার আবার ইংল্যান্ড বিজয়
Oplus_131072


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র