সময় কলকাতা ডেস্ক, ১০ ডিসেম্বর : বঙ্গে এসআইআর-এর (SIR) প্রথম পর্বের কাজ অনেকটাই শেষ। তবুও বুথ লেভেল অফিসারদের বা বিএলও-দের আতঙ্কের দিনরাত্রি কাটছে না। চাপ কাটছে না তাঁদের। বিএলও- দের আত্মঘাতী হওয়ার খবরও নতুন নয়। এবার খড়দায় আরেকটি এক ঘটনা ও অভিযোগ সামনে এল। খড়দায় ৪৩ নং পার্টের বিএলও মানব চন্দ জানিয়েছেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। পাথর দিয়ে তাঁর বাড়ি ভাঙচুর করে। তাঁর বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলে এক বিশ্রী পরিবেশ তৈরি করে। বাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল। তাঁরা ভয়ে বাড়ি থেকে বেরোন নি। খড়দা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্তকারী অফিসার এরকম ঘটনা আর না ঘটার আশ্বাস দিয়েছেন। অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয় নি, মিলেছে খালি আশ্বাস। মানব চন্দ আরও জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কোনও শত্রু নেই। তাহলে এরকম ঘটনা হল কেন?

বিএলও-দের আতঙ্কের দিনরাত্রি প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, বিওলোদের অসম্ভব চাপের মধ্যেই কাজ করতে হচ্ছে। একটা সময় তারা শাসক দলের চাপের কাছে নতিস্বীকার করেছিলেন। এখন তাঁরা বুঝছেন অনৈতিক কাজের সঙ্গে থাকলে গ্রেফতার হওয়ার আশঙ্কা। তাই তাঁরা ঠিক করে কাজ করতে গিয়ে তৃণমূলের লোকজনের আক্রোশে পড়ছেন।
খড়দার স্থানীয় বিজেপির বক্তব্য, এ -সমস্ত বিষয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। তবে তৃণমূলের বক্তব্য এপ্রসঙ্গে জানা যায় নি।।
আরও পড়ুন হুমায়ুন ও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর : বিজেপি-তৃণমূল ও ভোট রাজনীতি


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র