Home » অভিষেক-শাহবাজ-মুকেশে ভর করে, জয়ের সরণিতে বাংলা

অভিষেক-শাহবাজ-মুকেশে ভর করে, জয়ের সরণিতে বাংলা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর : অভিষেক পোড়েলের শতরান, আর অনুস্টুপ ও শাহবাজের অসামান্য ব্যাটিংয়ে ভর করে ১৪ বল বাকি থাকতেই চন্ডিগড়কে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে জয়ের রাস্তায় ফিরল বাংলা। টসে জিতে বাংলা চন্ডিগড়কে ব্যাট করতে পাঠায়। চন্ডিগড় শুরু ভালো করলেও চন্ডিগড়ের ইনিংসের শেষদিকে মুকেশ কুমারের  বোলিং ঘাতক হয়ে দেখা দেয়।  ৩১৯ রানে অল আউট হয়ে যায় চন্ডিগড়। মুকেশ পান ৫৯ রানে পাঁচ উইকেট। সামি পান তিনটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে এক মুহূর্তের জন্যও ম্যাচে কর্তৃত্ব হারায়নি বাংলা। অভিষেক করেন ৮৪ বলে ১০৬ রান। শাহবাজ ৭৬ রানে অপরাজিত থেকে যান। জয়ের সরণিতে বাংলা ফিরল। বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও বাংলার এই জয় তাদের অনেকটাই অক্সিজেন দেবে বলাবাহুল্য।।

About Post Author