Home » বড় ব্যবধানে অজিদের অ্যাসেজ জয়, সিরিজ সেরা স্টার্ক

বড় ব্যবধানে অজিদের অ্যাসেজ জয়, সিরিজ সেরা স্টার্ক

Oplus_131072

সময় কলকাতা, ৯ জানুয়ারি : ৪-১ ব্যবধানে ইংল্যান্ড কে হারিয়ে অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজ জয় করল। সিডনি ক্রিকেট মাঠে পঞ্চম তথা শেষ টেস্টে তারা ইংল্যান্ডকে হারালো ৫ উইকেটে।  অজি তারকা বোলার মিচেল স্টার্ক ৩১ উইকেট নিয়ে সিরিজের সেরা হলেন। ট্রাভিস হেড  পিছিয়ে ছিলেন না, তিনি সিরিজের দশটি ইনিংসে করেছেন ৬২৯ রান। সিরিজে অনেকগুলো বিষয় সামনে এল, এরমধ্যে অন্যতম প্রধান হল, বাজবল ক্রিকেট  আর ধুমধাড়াক্কা ক্রিকেট দিয়ে  ইংল্যান্ড কাজের কাজ কিছু করে উঠতে পারছে না। সিরিজে ৪. ০৭ রেটে রান উঠল রেকর্ড তৈরি করে। দেখা যাচ্ছে যে, ইংল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে রান তুলছে অস্ট্রেলিয়া বা ভারত। মুখ থুবড়ে পড়ছে বাজবল। কেবলমাত্র দ্রুতগতিতে রান করলেই হয় না, ধারাবাহিকভাবে একাধিক ব্যাটসম্যান কে রান করে যেতে হয় আর ভালো মানের পেসার বা স্পিনার দরকার হয়।  ইংল্যান্ডের ব্যর্থতার অন্যতম কারণ, জো রুট ছাড়া ইংল্যান্ড ব্যাটারদের ধারাবাহিকতার অভাব।ওপেনিং জুটি ক্রলি বা ডাকেট কবে রান করবেন তা হলফ করে বলা খুবই কঠিন। বল হাতে কার্স বা টং চেষ্টা করছেন তবে অ্যান্ডার্সনদের অভাব মেটাতে পারছেন না। সবচেয়ে বড় কথা, অধিনায়ক -অলরাউন্ডার বেন স্টোকস রীতিমতো অফ ফর্মে।   অন্যদিকে,  সিরিজে সেভাবে না থাকা কামিংস – হেজেলউডদের অভাব বুঝতে দিলেন না নেসের – বোল্যান্ডরা। কোয়ালিটির প্রশ্নে ইংল্যান্ড জেরবার,  অস্ট্রেলিয়া ক্রিকেটে যা ভরপুর সেটারই যেন ঘাটতি  ইংল্যান্ডে।

About Post Author