সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : বছর শেষের ঠিক আগে চলে গেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর স্বামী জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বিএনপিকে তিনি জনপ্রিয় করে তুলেছিলেন। বর্তমান ভারতের জলপাইগুড়িতে জন্ম তাঁর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুতে বাংলাদেশে ৮ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান।
প্রয়াত খালেদা জিয়া
Oplus_131072


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র