Home » শেষ ঘুমে ব্রিজিত বার্দো

শেষ ঘুমে ব্রিজিত বার্দো

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর : শেষ ঘুমে ব্রিজিত বার্দো । চলে গেলেন ফরাসি অভিনেত্রী ও পশুপ্রেমী। ২০২৫ সালের বর্ষশেষে  বিশ্বের এক বর্ণময় চরিত্র পাড়ি দিলেন ঘুমের দেশে। একটি অধ্যায়ের অবসান।

বারংবার অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। ক্রমান্বয়ে চলছিল বাড়ি আর হাসপাতাল। অবশেষে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লড়াই শেষ হয়ে গেল ফরাসি অভিনেত্রীর। ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন।তাঁর অভিনীত ” এন্ড গুড ক্রিয়েটেড ওমেন ” চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বর্ণময় জীবন ও চিরস্মরণীয় হয়ে থাকবে। ২৮ ডিসেম্বর শেষ ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি।

আরও পড়ুনDonald Trump : লিঙ্কন থেকে কেনেডি, বন্দুকবাজদের নিশানা হয়েছেন আমেরিকার যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা

জন্ম প্যারিসে। সারাজীবন অভিনয় নিয়ে বাঁধা পড়ে থাকেন নি তিনি। তবুও ১৯৫০ ও ১৯৬০ থেকে শুরু হওয়া দুই দশকের গ্লোবাল মুভির কিংবদন্তি ছিলেন তিনি। কী অসামান্য চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি অভিনয় দিয়ে – যেমন দ্য ট্রুথ এবং ভিভা মারিয়া! বহু পুরস্কার পেয়েছেন তিনি। সেযুগের সেক্স সিম্বল ছিলেন ব্রিজিত বার্দো। তবে খালি অভিনয় দিয়ে মাপা যাবে না ফ্রান্সের অভিনেত্রী ও বর্ণময় ব্যক্তিত্ব ব্রিজিতকে। ১৯৭৩ সালে, তিনি পশু অধিকার নিয়ে নতুন এক অধ্যায় শুরু করেন। পশুপ্রেমে মনোনিবেশ করার জন্য অভিনয় থেকে সরে এসে, তিনি বলেছিলেন, “আমি আমার যৌবন এবং সৌন্দর্য পুরুষদের দিয়েছি; আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা পশুদের দিয়েছি ।”

আরও পড়ুন ফিরে দেখা ২০২৫ : সেলিব্রিটিদের রহস্যময় মৃত্যুর বছর

শেষ ঘুমে ব্রিজিত বার্দো #ব্রিজিত বার্দো #ব্রিজিতবার্দো

 

About Post Author