Home » বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড! লাভ কার, ক্ষতি কার?

বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড! লাভ কার, ক্ষতি কার?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ জানুয়ারি :  অবশেষে কি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড! বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে একাধিক আলোচনা করেও পথ খুঁজে পাওয়া যায় নি।। গোঁ ধরে বসে থাকা বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে রাজি নয়। তবুও আর দুটো দিন অপেক্ষা করা হবে।নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বুধবারের মধ্যে বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশের বদলে অংশগ্রহণকারী দেশগুলির বাইরে সর্বোচ্চ ৱ্যাঙ্কিং-এ ( ranking ) থাকা দলকে সুযোগ দেওয়া হতে পারে। এই মুহূর্তে যা অবস্থা স্কটল্যান্ড সেক্ষেত্রে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। তবুও বাংলাদেশের বিশ্বকাপে খেলুক এরকমই চাইছে আইসিসি। এজন্যই তাদের বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে পুরুষদের ICC t20 বিশ্বকাপ। প্রথম দিন প্রতিযোগিতা অংশ নেবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। কুড়িটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকছে। সি গ্রূপে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ,  ইতালি এবং নেপাল। ইতালি এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোন ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল শেষ আটে খেলবে, গ্রূপে দলগত শক্তিতে বাংলাদেশের সামনে শেষ আটে যাওয়ার একটা ভালো সুযোগ ছিল। রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিতর্কের সঙ্গে ক্রিকেট জুড়ে যায় এবং আইপিএলে বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর কে খেলতে না দেওয়ায় বাংলাদেশে ক্ষোভের সঞ্চার হয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি ক্রিকেটে প্রভাব ফেলে। তথাপি  বাংলাদেশ মুস্তাফিজুর ইস্যুতে  ভারতে না আসতে চাওয়ায় তাদের এবারের বিশ্বকাপে অন্তত শেষ আটে যাওয়ার প্রবল সম্ভাবনা অঙ্কুরে বিনাশ হতে চলেছে। তামিম ইকবাল সহ বাংলাদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার চেয়েছিলেন বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। বাংলাদেশের প্রবল ভারত-বিরোধী হাওয়ায় তামিম ইকবাল বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলায় তাঁকে ভারতের দালাল আখ্যা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অংশ।  বাংলাদেশ না থাকলে ওয়েস্ট ইন্ডিজের শেষ আটে পৌঁছে যাবার সুবর্ণ সুযোগ তৈরি হতে চলেছে।।

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড! #বাংলাদেশ

আরও পড়ুন ক্রিকেটে বাংলাদেশকে কচুকাটা করল ভারত

About Post Author