Home » ক্রিকেটে বাংলাদেশকে কচুকাটা করল ভারত

ক্রিকেটে বাংলাদেশকে কচুকাটা করল ভারত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারি : আরও একবার ভারতের হতে বিধ্বস্ত হল বাংলাদেশ। আরও একবার বাংলাদেশকে কচুকাটা করল ভারত। সাম্প্রতিক সময়ে বা সাম্প্রতিক অতীতে যখনই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মোকাবিলা করতে নেমেছে তখনই ভরাডুবি হয়েছে বাংলাদেশের। অনূর্ধ্ব ১৯ টি- টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের ধারাবাহিক হারের ছবি পাল্টায় নি। জিম্বাবুয়ের বুলাওয়েতে বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। ভারতের ছেলেরা বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করেই তাদের হারালো। ভারত জিতল ১৮ রানে। বৈভব সূর্যবংশী যথারীতি বিস্ফোরক, করলেন ৬৭ বলে ৭২ রান।  ভালো খেললেন মুম্বাইয়ের বাসিন্দা সোদপুরের বাঙালি ছেলে অভিজ্ঞান কুন্ডু। করলেন ম্যাচের সর্বোচ্চ ৮০ রান। যদিও ভারতের ২৩৮ রানের জবাবে ১৪৬ রানের বেশি করতে পারে নি বাংলাদেশ,  তবুও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লুইস ও ডার্কওয়ার্থ নিয়মে বাংলাদেশের সামনে একটা আচমকা সুযোগ চলে এসেছিল। তবে বৃষ্টির সাহায্য যথেষ্ট ছিল  না দুর্বল বাংলাদেশের জন্য । একটা সময় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও শেষদিকে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে।ডিএলএস টার্গেট ১৬৫ রানের হলেও, মাত্র ১৪৬ রানে খতম হয়ে যায় বাংলাদেশ বাহিনী। বাংলাদেশের পক্ষে আজিজুল তামিমের অর্ধশতরান ছাড়া বলার মত  কিছুই নেই।  শেষদিকে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন বিহান মালহোত্রা। ১৪ রানে ৪ উইকেট পেলেন। বিহান-ই  বাউন্ডারি লাইনে দর্শণীয় ক্যাচ ধরে বাংলাদেশের কফিনে শেষ পেরেক পুঁতে দেন । সবমিলিয়ে, আরও একবার ক্রিকেট মাঠে বাংলাদেশকে কচুকাটা করল ভারত ।।

আরও পড়ুন সাংবাদিক নিগ্রহ : কেন বারবার আক্রমণ? দায় কার?

About Post Author