সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারি : বিরাট কোহলি আরও একবার অসামান্য হয়ে উঠলেন, সেঞ্চুরি করলেন পূর্ণ কর্তৃত্ব দেখিয়ে। তাঁর চোখ ধাঁধানো ১২৪ আর একটি মাস্টারক্লাস। নীতিশ রেড্ডি ও হর্ষিত রানাও যোগ্য সঙ্গত দিলেন কিন্তু বিরাট বাদে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এবং দিশাহীন এলোমেলো বোলিংয়ের জন্য কোহলি-হর্ষিতদের প্রয়াস মাঠে মারা গেল। সিরিজের নির্ণায়ক ও তৃতীয় ম্যাচে ৪১ রানে ভারতকে হারালো নিউজিল্যান্ড। গৌতম গম্ভীর ও আগারকার জমানায় আরও একটি সিরিজ হারল ভারত। এবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজে টিম ইন্ডিয়ার আবার কিছু প্রশ্নের জন্ম দেবে। প্রশ্ন থেকেই যাবে, টিম চয়ন নিয়ে। আগারকর -গৌতম গম্ভীরের বিরুদ্ধে আবার প্রশ্ন উঠতে বাধ্য। নিউজিল্যান্ডের ৮ উইকেটে ৩৩৭ রানের জন্য মিচেল – ফিলিপসের সেঞ্চুরির অবদান থাকলেও কুলদীপ যাদব- জাদেজাকে। পাল্টা ব্যাট করতে নেমে একসময় ৭১ রনে চার উইকেট হারালেও বিরাট – হর্ষিত জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন। হর্ষিতের ৪৩ বলে ৫২ কার্যত এক ব্যাটিং বিপ্লব। তিনি ফেরার কিছু পরে বিরাট ফিরতেই খেলার ভাগ্য স্থির হয়ে যায়। সিরিজে হার ভারতের বোলিং পারফরমেন্সকে আতস কাঁচের তলায় আনতে বাধ্য, বিশেষ করে স্পিন বিভাগে পরিবর্তনের সময় আসন্ন এবং জরুরি! কতদিন আর বিরাট -রোহিতের ওপরে ভরসা করে সম্মানজনক হারে খুশি থাকবেন গম্ভীর -আগারকর?
অসামান্য বিরাটকে রুখে একদিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড
Oplus_131072


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই