সময় কলকাতা ডেস্ক, ৩ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল তারা অঘটন ঘটানোর ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় এ দলের কাছে ৩৮ রানে হারলেও ২০০ রান তুলে বুঝিয়ে দিল কুড়ি ওভারে ঝড় তোলার সক্ষমতা তাদের রয়েছে। শুধু তাই নয় বোলিং বিভাগে সৌরভ নেত্রভালকরের মত বোলার রয়েছেন যারা ম্যাচের রং বদলাতে পারেন। এ ম্যাচে জগদিসন ভারত এ দলের হয়ে সেঞ্চুরি করলেন, বদোনিও রান পেলেন। তবে ধোঁয়াশা কাটল তিলক বর্মাকে নিয়ে। ভারতের কাছে বড় সুসংবাদ যে তিলক বর্মা সম্পূর্ণ ফিট। ২৪ বলে ৩৮ রান করে তিলক বুঝিয়ে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতের প্রথম একাদশে জায়গা করে নিতে উন্মুখ।
তিলক বর্মা ফিরলেন
Oplus_131072


More Stories
ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে
ইস্টবেঙ্গলের জর্ডন যাত্রা
সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা