Home » ইনিংসে ম্যাচ জিতে বাংলা রঞ্জি সেমিফাইনালে, প্রতিপক্ষ কে?

ইনিংসে ম্যাচ জিতে বাংলা রঞ্জি সেমিফাইনালে, প্রতিপক্ষ কে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : ম্যাচের চতুর্থ দিনের শেষে যেমনটা ভাবা গিয়েছিল তেমনটাই ঘটল,পঞ্চম দিনের সকালে অন্ধ্রপ্রদেশ কে হারিয়ে রঞ্জি সেমিফাইনালে পৌঁছালো বাংলা। কল্যাণীতে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও ৯০ রানে হারায় বাংলা। দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশের হয়ে নিতিশ কুমার রেড্ডি ছাড়া কেউ বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বাংলার হয়ে সফলতম বোলার শাহবাজ আহমেদ। তিনি চার উইকেট পান। সেমিফাইনালে বাংলার প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। তারা মধ্যপ্রদেশকে ৫৬ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দুরন্ত ফর্মে রয়েছেন তাদের পেসার আকিব নবী দার। কোয়ার্টার ফাইনালে ১২ টি উইকেট পেয়ে তিনি একার হাতে মধ্য প্রদেশের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেন। অন্য সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে কর্ণাটক ও উত্তরাখন্ড। দুটি সেমিফাইনালই শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি, চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।।

About Post Author