Home » ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী আন্তন সোয়বার্গ!

ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশী আন্তন সোয়বার্গ!

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১০ ফেব্রুয়ারি : আসন্ন আইএসএলে একজন বিদেশি কোটার ফুটবলার বাকি থেকে যাওয়ায়  দুশ্চিন্তায় ছিলেন ইস্টবেঙ্গলের সমর্থকরা তবে লাল হলুদ শিবিরের খবর ছিল, জোর খোঁজ চলছে বিদেশী স্ট্রাইকারের।  অবশেষে আইএসএল শুরু হওয়ার ঠিক সাতদিন আগেই কি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশী নিশ্চিত হয়ে গেল? সূত্রের খবর তেমনটাই। ডেনমার্কের স্ট্রাইকার আন্তন সোয়বার্গকে লাল হলুদ জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। ২৫ বছর বয়সী ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার সোয়বার্গ হেডিং এবং ফ্রিকিকে পারদর্শী, পাশাপাশি সুযোগ সন্ধানী। তিনি মূলত সেকেন্ড স্ট্রাইকার এবং এটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলেন। তিনি নিজের দেশে ছাড়া আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে  খেলেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ডিভিশন ইউএসএল টুর্নামেন্টে ২৬ টি ম্যাচে ৫ টি গোল ও তিনটি এসিস্ট করেছেন। বাঁ এবং ডান দুপায়ে সমান দক্ষ। এখন দেখার ইস্টবেঙ্গলে পাকাপাকি সই করলে সোয়বার্গ তাঁর প্রতিভার সঙ্গে কতটা সুবিচার করেন!

About Post Author