Home » আইএসএল শুরু,মোহনবাগান কেরালাকে হারিয়ে দিল

আইএসএল শুরু,মোহনবাগান কেরালাকে হারিয়ে দিল

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : দীর্ঘ প্রতীক্ষা ও টালবাহানার পরে ২০২৫-২৬ মরশুমের আইএসএল শুরু হল। উদ্বোধনী  ম্যাচে ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্টস ম্যাচে পর্যাপ্ত প্রাধান্য রেখে কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে দিল।  ৩৬ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে যাওয়ার পরে সংযোজিত সময়ে টম আলড্রেড গোল করলেন। এদিন যারা খেলা দেখেছেন বা পরেও ঘরে বসে রিপ্লে দেখবেন – তাঁদের অতীতের কিছু স্মৃতি মনে পড়তে পারে। প্রবীণ মানুষদের সত্তর বা আশির দশকের কথা মনে পড়তে পারে। মনে পড়তে পারে লিগ-শিল্ডে  ময়দানে বড় দলের বিরুদ্ধে অবনমনের মুখে থাকা ছোটো দলের ম্যাচ। কেরালা ব্লাস্টার্স ডিফেন্সে ভিড় বাড়িয়ে কম গোল খাওয়ার প্রচেষ্টাতেই নিজেদের ব্যস্ত রাখল। অধিকাংশ সময় খেলা হল মোহনবাগান একাদশ বনাম কেরালা গোলরক্ষকের। মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ ম্যাচে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। বল বিপক্ষের বক্সেই আনাগোনা করল। বহু গোল অপচয় হল তবুও দিনের শেষে পুরো পয়েন্ট নিয়েই ফিরল সবুজ মেরুন, দীর্ঘদিন পরে তবুও ঘরের মাঠে তথাকথিত বড় খেলায় দলের জয় দেখে খুশি সমর্থকরা। আর এভাবেই শুরু হল এবারের আইএসএলের।।

About Post Author