সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি :তীব্র কন্ডোম সংকট। হাজার হাজার কন্ডোম শেষ। সময় চলে যাচ্ছে।কবে কন্ডোম আসবে কে জানে?কন্ডোম তাঁরা হাতে পাবেন কবে তাও তাঁরা জানেন না। বিমর্ষ ক্রীড়াবিদরা। তাঁরা অভিযোগে সরব।ইতালির অলিম্পিক ভিলেজে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া কন্ডোম শেষ হওয়ায় রীতিমতো শোরগোল।
মাত্র তিনদিনের মধ্যে সব কন্ডোম শেষ। কথা দেওয়া হয়েছিল দ্রুত দেওয়া হবে পর্যাপ্ত কন্ডোমের যোগান।ইতালিতে চলতে থাকা শীতকালীন অলিম্পিকে কন্ডোমের হাহাকার বেড়েই চলছে। ক্রীড়াবিদরা রীতিমতো ক্ষুব্ধ। শুক্রবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখনও তা পালন করা হয়নি।
ইতালীয় সংবাদ মাধ্যম অনুসারে, মিলানো কর্টিনা 2026-এর অলিম্পিক ভিলেজে বিনামূল্যে বিতরণ করা কনডোম মাত্র তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়।
অলিম্পিক ভিলেজে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়াবিদ বলেছেন, “মাত্র তিন দিনের মধ্যে সরবরাহ শেষ হয়ে গেছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আরও আসবে, কিন্তু কখন কে জানে।”
তিন দিনে শেষ হওয়া কনডোমের সংখ্যা খুব একটা কম নয় । ১০,০০০-এর বেশি কন্ডোমের প্যাকেট শেষ হয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে । প্রায় ২,৯০০ অ্যাথলিটের জন্য রাখা এই প্রাথমিক মজুত দ্রুত শেষ হয়ে যাওয়ায় আয়োজকরা নতুন করে সরবরাহ করতে বাধ্য হচ্ছেন।
অলিম্পিক ভিলেজে বিনামূল্যে কনডোম বিতরণ নতুন নয়৷ এইডস মহামারী চলাকালীন সিউলে ১৯৮৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে যৌন সংক্রামিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য কন্ডোম দেওয়ার বিষয় শুরু হয়েছিল। তারপর থেকে, গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় গেমেই এটি একটি নিয়মিত ঐতিহ্য হয়ে উঠেছে, করোনা পর্ব কাটিয়ে ঘনিষ্ঠতাও বাড়ছে খেলোয়াড়দের মধ্যে নিবিড়ভাবে।।
More Stories
এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত