সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : ২৯৯ পরে আবার সেঞ্চুরি। থামানো যাচ্ছে না সুদীপ ঘরামিকে। নৈহাটির ছেলে সুদীপ রঞ্জি কোয়ার্টার ফাইনালে ১ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেন। গত ম্যাচে বাংলার ইনিংসে জয় লাভে অন্যতম প্রধান ভূমিকা ছিল সুদীপের। কোয়ার্টার ফাইনালে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই সুদীপ শুরু করলেন সেমিফাইনালে। সেমি ফাইনালে এসেও প্রথম দিনের শেষে ১৩৬ রান করে অপরাজিত। মূলত তাঁর সেঞ্চুরির উপর ভর করেই বাংলা রঞ্জু সেমিফাইনালের প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৪৯ রান তুলেছে। দিনের শেষ লগ্নে শাহবাজ আমেদ ৪২ রান করে আউট না হয়ে গেলে, বাংলা আরো ভালো জায়গায় থাকতে পারতো যদিও দিনের শুরুটা হয়েছিল খারাপ। কোন রান্না করেই ফিরে যান সুদীপ চ্যাটার্জী। অতঃপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামী মিলে অবস্থা সামলান। অভিমন্যুর আউট হওয়ার পরেই দ্রুত জয়সওয়াল ও অনুস্টুপ ফিরে যান। পঞ্চম জুটিতে ৯৪ রান তুলে বাংলাকে অনেকটা স্বস্তিজনক জায়গায় নিয়ে গেছেন সুদীপ ঘরামি ও শাহবাজ। দ্বিতীয় দিনেব বড় স্কোর করতে সুদীপের পাশাপাশি সুমন্ত ও শাকিরের দিকে তাকিয়ে থাকবে বাংলা। জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবী কে নিয়ে ভয় ছিল, তিনি দুটির বেশি উইকেট অবশ্যএখনও পাননি।
More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত