Home » শামি ভয়ঙ্কর, জম্মু কাশ্মীর চাপে

শামি ভয়ঙ্কর, জম্মু কাশ্মীর চাপে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি : ঈশান কিষাণ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে কামব্যাক করেছিলেন। ঘরোয়া ক্রিকেট যদি জাতীয় দলে চয়নের মাপকাঠি হয় তাহলে শামিকে ভাবা হবে না কেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এর মাঝেই নিজের কাজ করে চলেছেন মহাম্মদ শামি । কল্যাণীতে রঞ্জি সেমিফাইনালে জম্মু কাশ্মীরের টপ অর্ডার ভাঙলেন তিনি।জম্মু কাশ্মীরের দুই ওপেনারকে দ্রুত সাজঘরে ফেরত পাঠালেন। বাংলার ৩২২ রানের জবাবে দ্রুত তিন উইকেট খুইয়ে চাপে পড়ে যায় জম্মু কাশ্মীর। উল্লেখ্য, প্রথমদিনের ৫ উইকেটে ২৪৯ নিয়ে খেলতে নেমে সুদীপ ঘরামি ১৪৬ রানে ফিরে যাওয়ার পরে বড় রানের স্বপ্ন ধাক্কা খায় বাংলার। সুমন্ত গুপ্ত চেষ্টা করেছিলেন। তিনি ৩৯ রান করে ফিরতেই বাংলার ইনিংস ৩২৮ রানে শেষ হয়ে যায়।জম্মু কাশ্মীরে দুরন্ত ফর্মে থাকা পেসার আকিব নবী আরও একবার পাঁচ উইকেট দখল করে নির্বাচকদের বার্তা দিলেন।

About Post Author