সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : শুনতে কি পাচ্ছেন গৌতম গম্ভীর ও আগারকার? শুনতে কি পাচ্ছেন বাকি নির্বাচকরা? আবার সফল হলেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে একার হাতে জম্মু-কাশ্মীরকে ভাঙলেন। পেলেন ৯০ রানে ৮ উইকেট।তাঁর বিধ্বংসী বোলিং দাপটে প্রথম ইনিংসে বাংলা এগিয়ে গেল ২৬ রানে।ভারতীয় দলে স্থান পাওয়ার প্রধান শর্ত হল ঘরোয়া ক্রিকেটে খেলা ও সফল হওয়া। প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে সফল, রঞ্জি সেমিফাইনালে এক ইনিংসেই আট উইকেট -শামি এর বেশি আর কী করতে পারেন, কী করলে তাঁকে বঞ্চনা করা হবে না তা নিয়ে প্রশ্ন বারবার উঠবে। উঠছেও।।
More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত