Home » বিরতির আগেই লাল হলুদের তিন গোল, আবার জোড়া গোল এজ্জেজারির

বিরতির আগেই লাল হলুদের তিন গোল, আবার জোড়া গোল এজ্জেজারির

Oplus_131072

সময় কলকাতা, ২১ ফেব্রুয়ারি : লাল হলুদ জার্সি গায়ে এভাবে কেউ অভিষেক করেছেন কিনা সন্দেহ! আই লিগ বা আইএসএলে করেননি বলাই বাহুল্য ।আইএসএলে দেড় ম্যাচের মধ্যে চার গোল করে ফেললেন ইস্টবেঙ্গলের নবাগত স্ট্রাইকার  ইউসেফ এজ্জেজারি। গোল পাচ্ছেন  স্ট্রাইকার,ছুটছে ইস্টবেঙ্গলের রথ। আইএসএলে প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে বিরতির সময় ৩-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল।আইএসএলে যুবভারতীতে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করলেন এজ্জেজারি। চার মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল, তিন মিনিট যেতে না যেতেই এডমুন্ড ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করে দেন। অতঃপর ১২ মিনিটে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন এজ্জেজারি। ৪০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন সুযোগ সন্ধানী লাল হলুদ স্ট্রাইকার।।

About Post Author