সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : এবার টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা খুব উজ্জ্বল বলে মনে করেন নি বিশেষজ্ঞরা। কিন্তু সব দলের আগে ইংল্যান্ড-ই সেমিফাইনালে পৌঁছে গেল শ্রীলংকার পরে পাকিস্তানকেও হারিয়ে। পাকিস্তানকে হারানোর জন্য এদিন সুপার ম্যান হয়ে ওঠেন ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক।মঙ্গলবার হ্যারি ব্রুকের ৫১ বলে করা ১০০ রানের সুবাদেই ইংল্যান্ড বিজয়ীর হাসি হাসে। পাকিস্তানকে ইংল্যান্ড ২ উইকেটে হারালেও খেলার ফয়সালা হয় শেষ ওভারে যখন আর্চার প্রথম বলেই সালমান মির্জার বলে জয় সূচক বাউন্ডারি হাঁকান । ব্রুক ও জ্যাকস মিলে পাকিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যমাত্রায় প্রায় পৌঁছে গিয়েছিলেন। জয়ের জন্য ১০ রান বাকি থাকতে একে একে ব্রুক, জ্যাকস ও ওভারটন দ্রুত সাজঘরে ফিরে গেলে খেলা রুদ্ধশ্বাস পর্যায়ে পৌছায়। তবে ইংল্যান্ড দলের জয় আটকানো যায় নি। পাকিস্তানের বোলারদের মধ্যে সাহিন শা আফ্রিদি চার উইকেট নিয়ে ইংল্যান্ডে ইংল্যান্ড শুরুতে ও শেষে ভাঙ্গন ধরালেও নওয়াজ ছাড়া অন্য বোলারদের খেলতে অসুবিধা হয়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। তারিখ উসমানকে রহস্য মনে হয় নি। পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন সাহেবজাদা ফারহান। তিনি করেন ৬৩ রান। ডসন ২৪ রানে ৩ উইকেট পান।।
টি-টোয়েন্টি বিশ্বকাপ :ব্রুকের সেঞ্চুরি,পাকিস্তানকে হারিয়ে প্রথম সেমিফাইনালিস্ট ইংল্যান্ড
Oplus_131072


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে