Home » ওয়েস্টইন্ডিজকে কচুকাটা করল দক্ষিণ আফ্রিকা, বাড়ল ভারতের আশা

ওয়েস্টইন্ডিজকে কচুকাটা করল দক্ষিণ আফ্রিকা, বাড়ল ভারতের আশা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : টার্গেট ছিল ১৭৭। মাত্র ১৬ওভার ১ বলে সেই রান তুলে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে  এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেল। পাশাপাশি, এই ম্যাচ হারায় চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এদিনের ম্যাচ জিতে ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ প্রবলতর  করে দিল। জিম্বাবুয়েকে হারাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতলেই ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে। এদিন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডিয়েন মার্করাম ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী, তিনি ৮২ রানে অপরাজিত থেকে যান । ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এদিন ব্যাট হাতে নামা অন্য দুই ব্যাটার কুইন্টন ডি কক এবং রিকলটন।।

About Post Author