সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার ২ বলের শেষে ধুঁকতে থাকা ওয়েস্টইন্ডিজের স্কোর ছিল ৭ উইকেটে ৮৩। সেখান থেকে জেসন হোল্ডার ও রোমারিও শেপার্ড প্রত্যঘাত করতে শুরু করেন। ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শেষ ওভারে যখন হোল্ডার ৪৯ রান করে রান আউট হন তৎক্ষনে ওয়েস্ট ইন্ডিজের স্কোর সম্মানজনক জায়গায় চলে গিয়েছে। অষ্টম উইকেটে তারা বিশ্ব রেকর্ড গড়ে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থাকেন রোমারিও শেপার্ড। ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ১৭৭ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ভারত এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে কারণ ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভারতের সমূহ বিপদ।।
ধাক্কা সামলে ওয়েস্টইন্ডিজের দুরন্ত প্রত্যাবর্তন


More Stories
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : ছক্কা মারার রাজা
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল : কে জিতবে?