Home » এবার বাংলাদেশে ধ্বংস পাকিস্তান

এবার বাংলাদেশে ধ্বংস পাকিস্তান

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ : ঘরে বাইরে দেশে বিদেশে সর্বত্র একই চিত্র। পাকিস্তানের ব্যর্থতার ধারা অব্যাহত। বাংলাদেশও অনায়াসে হারিয়ে দিচ্ছে পাকিস্তানকে। বাংলাদেশে গিয়ে বিধ্বস্ত পাকিস্তান। তিনটি ম্যাচের একদিনের  সিরিজে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ৮ উইকেটে হারিয়ে দেওয়া শুধু নয়, পাকিস্তানকে কার্যত দুরমুশ করল বাংলাদেশ। কার্যত নাহিদ রানার বলে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। নাহিদ রানার ২৪ রানে ৫ উইকেটের আগুন ঝরানো স্পেলে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একই চিত্র একদিনের সিরিজেও। সাহেবজাদা ফারহান ও ফাহিম আশরাফ ছাড়া সবাই ব্যর্থ। ফারহান ২৭ রান করে ফিরে যেতেই ধস নামে পাকিস্তানের ব্যাটিং-এ।ফাহিম না থাকলে ১০০ রানের গন্ডি পার হত না পাকিস্তান দলের।১১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে  পৌঁছে যায় বাংলাদেশ।।

About Post Author