Home » ছন্নছাড়া ইস্টবেঙ্গল খেতাব থেকে দূরে সরছে

ছন্নছাড়া ইস্টবেঙ্গল খেতাব থেকে দূরে সরছে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ : আরও একটি ড্র। ক্রমেই খেতাব জয়ের আশা থেকে আরও দূরে সরে যাচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম দুটি ম্যাচ জিতে নেওয়ার পরে লাল হলুদ সমর্থকরা আশায় বুক বাঁধলেও মোহ ভঙ্গ হতে দেরি হয়নি। শেষ মুহূর্তে গোল খাওয়ার রোগ সারাতে পারেন নি কোচ অস্কার ব্রুজো। তুল্যমূল্য ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারাতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ৯২ মিনিটে গোল খেয়ে ৩ পয়েন্ট মাঠে এদিকে আসলো ইস্টবেঙ্গল। খেলার ১০ মিনিটের মধ্যে ইউসেফ এজ্জেজারি পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণে ঝাঁজ ছিল না। কেরালা ব্লাস্টার্স শেষ মুহূর্তেগোল শোধ না করলে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে আসতে পারত। কিন্তু এই ইস্টবেঙ্গলের কাছে ভালো কিছু আশা করা যে অন্যায় তা ইস্টবেঙ্গল খেলোয়াড়রা আরেকবার প্রমাণ করলেন।

About Post Author