সময় কলকাতা ডেস্ক : বয়সে তরুণ কুপার কনোলি বিগ ব্যাস লিগে পরিচিত এবং সাড়া জাগানো নাম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত দাগ কাটতে পারেননি। কম খেললেও তিন রকম ফরম্যাটের ক্রিকেটেই তিনি অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটিয়েছেন। অথচ এতদিন তাঁর যা কিছু সেরা প্রদর্শন তা দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে। পার্থের হয়ে খেলতে নামলে ব্রিজবেন এর বিরুদ্ধে বরাবরি তিনি জ্বলে ওঠেন এমনটাই তাঁর রেকর্ড বলছে । গত বছর ডিসেম্বর মাসেও একটি আকর্ষক ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি তবে এবার তিনি ঝড় তুললেন ভারতের মাঠেও। আইপিএলে পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচেই কুপার কনোলি নজর কেড়ে নিলেন। তাঁর করা ৪৪ বলে ৭২ রানের সৌজন্যে পাঞ্জাব ৩ উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটান্সকে। গুজরাটের করা ৬ উইকেটে ১৬২ রান তাড়া করতে নেমে পাঞ্জাব বাজিমাত করে শেষ ওভারের প্রথম বলে ।।
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে


More Stories
আরসিবি হেলায় হারালো এলএসজিকে
হায়দ্রাবাদের প্রফুল্ল-সাকিবের স্বপ্নের জোড়া অভিষেকে ছারখার রাজস্থান
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?