সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ : পাকিস্তান ক্রিকেটকে ঘিরে বিতর্ক চলছেই। আন্তর্জাতিক ক্রিকেটে আশানুরূপ প্রদর্শন না করতে পারা তো ছিলই, এবার নতুন সংযোজন বল বিকৃতি নিয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লীগ পিএসএল উত্তাল হয়ে ওঠা। বল বিকৃতির অভিযোগ ওঠায় এবার পাকিস্তানের আন্তর্জাতিক ব্যাটার ফকর জামানকে দুম্যাচের জন্য নির্বাসিত করল পিসিবি। অন্যদিকে, পেসার নাসিম শাহের বিরুদ্ধেও ব্যবস্থা নিল পাকিস্তান বোর্ড। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়ামে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারকা পেসার ৷ এক্স হ্যান্ডলে রাওয়ালপিন্ডি পিন্ডিজ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার নাসিম লিখেছিলেন, “কেন তাঁর সঙ্গে রানির মতো ব্যবহার করা হচ্ছে ?” তাঁকেও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে যার পরিমান ভারতীয় মুদ্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি।।
পাকিস্তানের এক আন্তর্জাতিক তারকার নির্বাসন, আরেকজনের জরিমানা
Oplus_131072


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের