Home » পাঞ্জাব ম্যাচের আগে চাপে কলকাতা নাইট রাইডার্স

পাঞ্জাব ম্যাচের আগে চাপে কলকাতা নাইট রাইডার্স

সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিল : আইপিএলে প্রবল চাপে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল অভিযান কোনোদিক থেকে মোটেই সুখকর হয়ে ওঠেনি কলকাতা নাইট রাইডার্স-এর কাছে। একটানা বিতর্ক, তারপরে চোট আঘাত। পেস বোলিং বিভাগ প্রতিযোগিতা শুরুর আগেই সমস্যায়। মুস্তাফিজুর বিতর্কের পরে চোট আঘাতের কারণে নেই হর্ষিত রানা,নেই পাথিরানা। টানা দু ম্যাচে হার। প্রথম ম্যাচে হারের পরে,দ্বিতীয় ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স মুখ থুবড়ে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও। ৬৫ রানে হারতে হয়েছে যেখানে রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারের পর থেকেই চাপে পড়ে কেকেআর। ম্যাচে রান নেওয়ার ক্ষেত্রে ব্যাটসম্যানদের ভুল বোঝাবুঝি খুব বেশি চোখে পড়েছে।ব্যাট হাতে রঘুবংশী ছাড়া কেউ চোখে পড়েন নি। তিনিও রান আউট হয়ে যান। সমস্যা বহুবিধ।  রিঙ্কুর পুরনো দাপট অদৃশ্য। ওপেনিং পার্টনারশিপ নিয়ে দুশ্চিন্তা থাকছে। তারচেয়েও বড় কথা, অন্দ্রে রাসেলের অভাব প্রবলভাবে অনুভূত হয়েছে। বোলিং বিভাগে স্পিন জুড়ি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীও ব্যর্থ। মোটা অংক খরচ করে আনা ক্যামেরুন গ্রিন এখনো পর্যন্ত তার কার্যকারিতা বোঝাতে পারেননি। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এই সব বাধা-বিপত্তি কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়ায় কেকেআর সেটাই দেখার।।

About Post Author