Home » বেঙ্গালুরুকে হারিয়ে অঘটন কেরালার

বেঙ্গালুরুকে হারিয়ে অঘটন কেরালার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল : দুজনেই আর্জেন্টিনার। একজন ডোবালেন, একজন জেতালেন। বেঙ্গালুরুর ব্রায়ান সানচেজ লাল কার্ড দেখায় দশজনের বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে এবারের আইএসএল-এর প্রথম জয় পেল কেরালা। জয় সূচক গোল করলেন আইএসএলে কেরালার হয়ে প্রথমবার ম্যাচ খেলতে নামা ফ্রান্সিসকো যার ফ্রেনচু নামেও পরিচিতি ফুটবল সাৰ্কিটে । অন্য গোলটি বার্থলমিউয়ের। পয়েন্ট টেবিলের ১৩ নম্বর স্থানে থাকা কেরালার কাছে হারায় এবার তুলনামূলক কম ম্যাচের ফরম্যাটে চাপে পড়ে গেল বেঙ্গালুরু। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৪ পয়েন্ট। তবে তারা পঞ্চম স্থানেই থাকল। এই ম্যাচে বেঙ্গালুরু হারায় সুবিধা হল পয়েন্ট টেবিলে থাকা প্রথম চারটি দল – মুম্বাই, জামশেদপুর, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। ১৬ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। এই ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারলে লাল হলুদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা যেরকম বাড়বে তেমনই কার্যত চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাবে বেঙ্গালুরু। তাই ১৬ তারিখের ম্যাচ ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু কাছে মরণবাঁচন যুদ্ধ।।

About Post Author