Home » রোহিত রিকলটনে জয় মুম্বাইয়ের

রোহিত রিকলটনে জয় মুম্বাইয়ের

সময় কলকাতা ডেস্ক : মুম্বাই ইন্ডিয়ান্স দলের সামনে লখনউ-এর দেওয়া টার্গেট ছিল ২২৯ রানের। রোহিত শর্মা ফিরলেন ঝড় হয়ে। রিকলটন ও ছিলেন বিধ্বংসী। রোহিত করলেন ৮৪, রিকলটনের সংগ্রহ ৮৩।দুই ওপেনার মিলে শুরু এমন করলেন হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি এবং দায়িত্ব নির্বাহী অধিনায়ক সূর্য কুমারের অফ ফর্ম অনুভব করতে পারা যায় নি। ১৯ তম ওভারে জয় তুলে আনল মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন লখনউয়ের হয়ে নিকোলাস পুরান অবিশ্বাস্য বিস্ফোরক ব্যাটিং করলেও পরের দিকে তাদের রান তোলার গতি কমে যায়। পুরান ২১ বলে ৬৩ রান করেন। মিচ মার্স ও দ্রুত গতিতে ব্যাট করেন তবুও শেষ ১০ ওভারে বিস্ময়কর ভাবে লখনউ ওভার পিছু মাত্র ৮ রান করে রান তোলায় মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে টার্গেট অনেক সহজ  হয়ে যায়। এই ম্যাচ জিতেও ৯ নম্বরে অবস্থান মুম্বাইয়ের। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে রয়েছে লখনউ। মুম্বাইয়ের সমর্থক ও দর্শকদের কাছে  প্রাপ্তি রোহিত শর্মার প্রত্যাবর্তন।।

About Post Author