সময় কলকাতা ডেস্ক, ২১ অগাস্ট : রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ। “স্কুলের দৈন্যদশা পরিদর্শনে” গিয়ে ককরোচ জনতা পার্টির এক মহিলা কর্মীর হাত ভাঙল,পালিয়ে প্রাণে বাঁচলেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
ককরোচ জনতা পার্টি স্বাধীনতা দিবসের আগে ককরোচ জনতা পার্টি (CJP) ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির ডাক দিয়েছিল। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল জলখোলা হওয়ার আশঙ্কা প্রবল । ককরোচ পার্টির কর্মসূচি অনুযায়ী, শুক্রবার জয়পুরের বাগরু এলাকার রামপুরা-কানওয়ার গ্রামের একটি সরকারি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে যান দলের কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও তাঁর সহযোগীরা। সেখানেই হামলার মুখে পড়লেন তারা। অভিযোগ উঠেছে যে, সিজেপি (CJP) নেতারা স্কুলে পৌঁছাতেই স্থানীয় কিছু মানুষ এবং বিজেপি কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। সিজেপি-র অভিযোগ, স্কুলের বেহাল দশা যাতে সামনে না আসে, সেজন্যই বিজেপির গুন্ডারা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। ইতিমধ্যেই ককরোচের ওপরে হামলার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল।
অভিযোগ, বিজেপির হামলায় সিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয় এবং এক নারী কর্মীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় একজন স্বেচ্ছাসেবকের হাত ভেঙে গেছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা এবং বিজেপির একাংশের দাবি, সিজেপি নেতারা কোনো নিয়ম না মেনেই জোর করে স্কুল চত্বরে ঢুকে পড়েছিলেন। কোনো অনুমতি ছাড়া বহিরাগতদের এভাবে স্কুলে ঢোকা দেখেই গ্রামবাসীরা তাঁদের বাধা দেন এবং এলাকা ছেড়ে চলে যেতে বলেন। বিজেপি নেতৃত্ব এই হামলায় তাদের কোনো যোগসূত্র থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনার পর রাজস্থান রাজ্য প্রশাসন সরকারি স্কুল পরিদর্শনের অনুমতি সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে।।
আরও পড়ুন ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
জয়পুরে আক্রান্ত ককরোচ #সিজেপি


More Stories
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার