সময় কলকাতা ডেস্ক, ২ মে : এবারের আইপিএলের দেখা মিলল মিচেল স্টার্কের। মিচেল স্টার্ক এলেন, দিল্লি ও জিতল। এনগিডি চোট পাওয়ার পরে দিল্লির বোলিং লাইন আপকে সামাল দিতে স্টার্ক অনেকটাই কার্যকরী ভূমিকা নিলেন। প্রথম ঘরে তিনি যশস্বীর উইকেট তুললেও ইনিংসের মধ্যভাগে রিয়ান পরাগের দুর্দান্ত ব্যাটিং এবং শেষ দিকে ডোনাভন পেরেইরার ব্যাটে বিস্ফোরণ হওয়ায় রাজস্থান রয়ালস দিল্লি সামনে ২২৬ রানের লক্ষ্য রাখে। তবে এখন ব্যাটারদের পরাক্রমে ২২০ বা তার বেশি রানও অধিকাংশ সময় জয়ের নিশ্চয়তা দিচ্ছে না। এদিনও দেয় নি। রাহুল ও নিশাঙ্কার জুড়ি এদিন দিল্লির জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেয়। ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি। এই জয়ের ফলে নবম ম্যাচে চতুর্থ জয় পাওয়ায় ষষ্ঠ স্থানে উঠে এল দিল্লি।
মিচেল স্টার্ক এলেন, দিল্লি জিতল


More Stories
আইপিএলে একক দক্ষতায় সেরা কারা?
আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি গুজরাট