Home » স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে

স্যুটকেশ রহস্য! দিলীপ একসূত্রে বাঁধলেন “আম্মা” ও অভিষেককে

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা ডেস্ক : স্যুটকেশ রহস্য! আবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে দিলীপ ঘোষ।  তিনি একইসূত্রে বেঁধে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আম্মাকে। বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ ঠিক কী বলেছেন?

দিলীপ ঘোষ বলেছেন, “২০টি সুটকেস নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন ‘ভাইপো’। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো স্যুটকেস কী এমন রহস্য লুকিয়ে রয়েছে? আমাদের দেশে একসময় এক ‘আম্মা’ ছিলেন, যিনি ২৮টি স্যুটকেস নিয়ে দেশ ছেড়েছিলেন। সেই ঘটনার রহস্য যেমন আজ পর্যন্ত ভেদ করা যায়নি, তেমনই এই ২০টি স্যুটকেসের ভেতরে আসলে কী আছে, সেই রহস্যও হয়তো সহজে সামনে আসবে না।”  স্যুটকেশ রহস্যকে আরও টেনে সুপ্রিম কোর্টের অনুমতি প্রসঙ্গে তিনি যোগ করেন, “আদালত ওঁদের বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে ২০টি করে স্যুটকেস নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কি? সাধারণ মানুষের বিদেশযাত্রার আড়ালে স্যুটকেসের এই পাহাড় পার করা অত্যন্ত সন্দেহজনক।”

দিলীপ ঘোষের বক্তব্য অনেকগুলি প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথমত, অভিষেকের সম্পর্কে যা বলছেন তার সত্যতা কী রয়েছে? দ্বিতীয়ত,  এই আম্মা কে এবং সত্যিই কি তিনি দেশ ছেড়েছিলেন?

প্রথম প্রশ্নের সমর্থনে বলা যায় একটি সংবাদ মাধ্যম ইতিমধ্যেই দাবি করেছে, কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে মামলাকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববির আইনজীবী (জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়) সওয়াল করেন যে, রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার আমফান দুর্নীতি করা হয়েছে। তিনি দাবি করেন অভিষেক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তিনি ২৫টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন, ফলে তদন্তে তিনি কতটা সহযোগিতা করবেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

তবে এই বক্তব্য এবং বক্তব্যের সমর্থনে কোন প্রাতিষ্ঠানিক সমর্থন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই এতগুলি ব্যাগ নিয়ে বিদেশ যাত্রা করেছেন কিনা তারও কোন সঠিক তথ্য নেই।

দ্বিতীয় প্রশ্ন, দিলীপ ঘোষ কথিত ” আম্মা” কে?  উল্লেখ্য,  ভারতীয় রাজনীতিতে আম্মা বলে পরিচিত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। আর বাড়ি থেকে একদা আয়ের সঙ্গে সামঞ্জস্য বিহীন প্রচুর অর্থ,মূল্যবান সামগ্রী এবং স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। তবে আঠাশটি সুটকেস নিয়ে তিনি কখনো দেশ ছেড়েছিলেন কিনা এরকম তথ্য এখনো পর্যন্ত প্রমাণিত নয়। বরং বলা যায় জয়ললিতা বিদেশযাত্রায় খুব বেশি আগ্রহী ছিলেন না।তবে তাঁর বাড়িতে ১৯৯৬ সালে স্টেট ভিজিলেন্স হানা দিয়ে প্রায় ২৮ কেজি সোনা এবং এক হাজার কেজি রুপো উদ্ধার করে।যাই হোক তবুও দিলীপ ঘোষ আম্মা এবং অভিষেককে একাকার করে দিয়েছেন যা রাজনৈতিক চর্চার জন্ম দিয়েছে।।

স্যুটকেশ রহস্য! #দিলীপঘোষ #অভিষেকবন্দ্যোপাধ্যায়

About Post Author