Home » সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ

সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : সই সাক্ষর জাল কাণ্ডে আচ্ছামত ফেঁসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে বলে সিআইডি মনে করে। অথচ আগামী দু সপ্তাহে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, জানিয়েছে হাইকোর্ট। তবে হাইকোর্টের নির্দেশে, বৃহস্পতিবারই সিআইডির কাছে হাজির হতে হবে অভিষেককে। সিআইডি মনে করছে গ্রেফতার না করলে কি করে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে! সুস্পষ্ট যে,সিআইডি অবিলম্বে গেঁথে ফেলতে চায় অভিষেককে।

তৃণমূল বিধায়কদের সই জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক ছিলেন দিল্লিতে। তৃণমূল সূত্রে খবর, এদিন বিকেল চারটে নাগাদ কলকাতায় ফিরে সন্ধ্যা ছ’টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে যাবেন তিনি। দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির মধ্যবর্তী সময়ে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। আর এখানেই আপত্তি সিআইডি-র।তদন্তকারী সংস্থার তরফে মামলার সপক্ষে ব্যাখ্যা দিয়ে আদালতের সামনে তথ্য তুলে ধরা হয়। সিআইডি জানায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভার অধ্যক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি রেজোলিউশন পাঠিয়েছিলেন, যেখানে একাধিক বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু পরবর্তীকালে সেই স্বাক্ষর নিয়ে বিতর্ক দানা বাঁধে। বেশ কয়েকজন বিধায়ক অভিযোগ তোলেন যে, তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে। এখন তাকে গ্রেফতার না করা পর্যন্ত জিজ্ঞাসাবাদ সম্পন্ন হবে না বলে মনে করছে সিআইডি।।

About Post Author