সময় কলকাতা ডেস্ক, ২৩ জুলাই : হারারে-তে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে বেশ কিছু বিষয় একসঙ্গে ঘটল। নতুন পেস বোলিং জুটি, বৈভব সূর্যবংশীর প্রথম অর্ধশতরান। তবে সবকিছুকে ছাপিয়ে গেল একটি বিষয়। ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত। গৌতম গম্ভীরের কোচিংয়ে টানা হারের ধাক্কা কাটিয়ে ভারত জিম্বাবুয়ে কে হারালো সাত উইকেটে। বলে সফল মায়াঙ্ক ও প্রিন্স। ব্যাট হাতে সূর্যবংশী ছাড়াও রান পেলেন ঈশান কিষান ও অধিনায়ক শ্রেয়াস। ৪০ বল বাকি থাকতেই জয়ের টার্গেট ১২৬ তুলে নিতে বেগ পেতে হয়নি লক্ষ্মণের নতুন টিম ইন্ডিয়াকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে ধরাশায়ী হওয়ার পরে নতুন কোচের হাতে ভারতীয় দলকে অনেক প্রাণবন্ত দেখিয়েছে। লক্ষ্মণের ছায়ায় আগামী ম্যাচগুলিতে ভারত কী ফল করে এখন সেটাই দেখার!
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
Oplus_131072


More Stories
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং