পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাই : উত্তাল লোকসভা, হট্টগোলের মাঝেই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থার জন্য বিল পাশ হল লোকসভায় ।
সংসদের বাদল অধিবেশনে সোমবার (২৭ জুলাই, ২০২৬) বিরোধী দলগুলির তীব্র হট্টগোল ও স্লোগানবাজির মধ্যেই লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে অত্যন্ত কড়া শাস্তির সংস্থান থাকা ‘পাবলিক এগ্জামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় এই গুরুত্বপূর্ণ সংশোধনী বিলটি উপস্থাপন করেন।
প্রশ্নফাঁসরোধী নতুন বিল পেশ ও কড়া শাস্তির ব্যবস্থাবিল উপস্থাপনের ক্ষেত্রে নিট (NEET) ও অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এবং দুর্নীতির ঘটনা রুখতে ২০২৪ সালের বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করে এই বিলটি আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনী বিলে দোষীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সংগঠিত অপরাধচক্রের ক্ষেত্রে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। প্রতিটি রাজ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করে সর্বোচ্চ ২ মাসের মধ্যে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করার প্রস্তাব রয়েছে এই বিলে। বিরোধীদের তুমুল হট্টগোল ও কক্ষ মুলতবিঅধিবেশন ব্যাহত হয়। অধিবেশন শুরু হতেই নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের কথিত লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহারের অভিযোগে বিরোধীরা সরব হন। লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই বিরোধী সাংসদদের ওয়েলে নেমে স্লোগানবাজি ও তুমুল বিশৃঙ্খলার কারণে সংসদের কার্যক্রম দফায় দফায় ব্যাহত হয় এবং দুপুর ২টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়।
এছাড়াও,গত ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ ছাত্র আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে কংগ্রেসসহ বিরোধী জোট (INDIA Bloc)। সংসদ চত্বরে প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ জমায়েত হয় মকর দ্বারে। সংসদ ভবন শুরুর আগে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রার নেতৃত্বে বিরোধী দলের সাংসদরা সংসদের মকর দ্বারের সামনে প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। রাহুল গান্ধী ও অন্যান্য শীর্ষ বিরোধী নেতারা শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি জুলুমের’ তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।।


More Stories