Home » মঙ্গল মিলন :এনসিপিআই থেকে কি সুদীপ- কাকলিরা বিজেপিতে?

মঙ্গল মিলন :এনসিপিআই থেকে কি সুদীপ- কাকলিরা বিজেপিতে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : সংসদে মঙ্গল মিলন বৈঠকের পরিপেক্ষিতে প্রশ্ন এখন একটাই, ” বিদ্রোহী তৃণমূল ”  সাংসদরা এনসিপিআই ব্লক থেকে এনডিএ-র অংশ হয়ে উঠলেও আগামী পদক্ষেপ কী? এনসিপিআই সাংসদরা বিজেপিতে যোগদান করছেন?

এনসিপিআই আগেই মিশেছিল এনডিএ-তে। যেদিকে ঘটনাপ্রবাহ – রাজনৈতিক মহলের চোখ এখন আগামী দিনে এনসিপিআই কী করবে ? এনসিপিআই কি মিশে যাবে বিজেপিতে? সংসদীয় দলের মঙ্গল মিলন সম্মেলন শুরু হয়েছে সংসদে। মঙ্গলবার সংসদের বিশেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, উপস্থিত ছিলেন। ছিলেন এনসিপিআই সাংসদরাও। বৈঠকে ঢোকার মুখে লাল পাড়ের গরদের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির কাকলি ঘোষ দস্তিদার জানালেন বৈঠক শেষ না হওয়া পর্যন্ত বলার কিছু নেই। তবে এখনই যে এনসিপিআই (NCPI – ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া) সরাসরি বিজেপিতে মিশে যাচ্ছে না, তা বিজেপি সূত্রে খবর। তবে তারা এনডিএ (NDA) জোটে শরিক হিসেবে যোগ দিয়ে প্রথমবার সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে অংশ নিয়েছে এবং উল্লেখযোগ্যভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সামনের সারিতে বসার স্থান করে নিয়েছেন।।

About Post Author