Home » ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের

ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩০ জুলাই : রাজনীতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিচরণ করলেও প্রথমবারের মতো স্বয়ং ভোটযুদ্ধে নেমেছেন প্রশান্ত কিশোর। বাঁকিপুর বিধানসভায় উপনির্বাচনে প্রশান্ত কিশোরের দিকে চোখ   দেশের রাজনৈতিক মহলের । বৃহস্পতিবার বিহারের এই হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে।দুপুর একটা পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ ভোট করেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বাকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রশান্ত কিশোরের সম্ভাবনা কতটা? উল্লেখ্য ভোটের ফলাফল প্রকাশিত হবে ৩ আগস্ট।

একাধিক কারণে বিহারের বাঁকিপুর (বাকিপুর) বিধানসভা কেন্দ্রের হাই-প্রোফাইল হিসেবে চিহ্নিত। এই কেন্দ্র শুধু  বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নয়, এই কেন্দ্রে বিগত দুই দশক ধরে প্রার্থী হিসেবে একপেশে প্রাধান্য দেখিয়ে গেছেন বিজেপি নেতা নীতিন নবীন। বারংবার এই কেন্দ্রে জয়ী হয়ে চলা নীতিন নবীন বর্তমান বিজেপির সর্বভারতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত। নীতিন নবীন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আসনটি থেকে পদত্যাগ করেন। ফলশ্রুতি,ভারতের নির্বাচন কমিশন এই শূন্য আসনে উপনির্বাচনের ঘোষণা  করে। বাকিপুর কেন্দ্রে ভোটের ময়দানে মোট ২৬ জন প্রার্থী থাকলেও মূল লড়াই ত্রিমুখী। জন সুরাজ পার্টি (JSP) -র হয়ে লড়ছেন ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)।  তাঁর জীবনের প্রথম নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (BJP)  যুবনেতা নীরজ কুমার সিনহা। রাষ্ট্রীয় জনতা দল (RJD) মহাজোটের হয়ে লড়ছে। লালুপ্রসাদ যাদবের দল  ভরসা রেখেছে গতবারের রানার্স-আপ প্রার্থী রেখা গুপ্তার ওপর।

নির্বাচনে জেন-জি (Gen-Z) ভোটারদের ভূমিকা কী হয় এখন এটাই দেখার। কারণ উল্লেখযোগ্য যে, বাঁকিপুর কেন্দ্রের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ বা নতুন প্রজন্মের। সম্প্রতি হওয়া ছাত্র আন্দোলনের পর এই তরুণ ভোটারদের রায় ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।তবে ২০২৫ সালের  নির্বাচনে বিজেপির হয়ে নীতির নবীন ৬২ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। রেখা গুপ্তা পেয়েছিলেন ২৯ শতাংশের বেশি ভোট। আর এই সমীকরণের ভিত্তিতে বলাই যায়, প্রশান্ত কিশোরের লড়াই বেজায় কঠিন। ২০২৫ সালের নির্বাচনে জন সুরাজ পার্টি বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে ৪. ৯২ শতাংশ ভোট পেয়েছিল। এক বছরের মধ্যে,  কার্যত রাতারাতি,  প্রশান্ত কিশোর দাবার বাজি কতটা নিজের দিকে টেনে নিয়ে আনতে পারবেন তা এক বিরাট প্রশ্ন!

প্রশান্ত কিশোরের দিকে চোখ #প্রশান্তকিশোর #পিকে

About Post Author